পোস্টগুলি

এপ্রিল, ২০১০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পোয়েট ট্রি

ছবি
যাই, যাই // শহীদ কাদরী আজ আবার আমার ইচ্ছা হলো যাই বর্ধমানে, সেই একটুখানি ইস্টিশনে, হাই তুলতে তুলতে যাই বটগ্রামে শিউলিতলায় যেখানে দাঁড়িয়ে আমি কোনওদিন ফটোগ্রাফ তুলি নাই হে আমার মোরগের চোখের মতন খুব ছেলেবেলা ! চলো তাকে তুলে আনি, তবু বলো আগে কেন আনি নাই ? অথচ স্বপ্নের মধ্যে শিউলি-গাছের মতো আমার মা দারুন সুগন্ধ সঙ্গে নিয়ে এখনও দাঁড়িয়ে টান দেন কনিষ্ঠ আঙুল । কপিকলে উঠে-আসা মধ্যাহ্নে কুয়োর ঠাণ্ডা পানি আমাকে আবার তুলে দ্যায় নতুন শরীর ধরে সেই সুপ্রাচীন সাঁওতাল । তার ছবি নেই কেন এ্যালবামে ? সে কি শিমুলের মতো উড়ে চলে গেছে শালবনে ? কণ্ঠ তার মহুয়ায় মাদলের বোলে, জন্মে-জন্মে, অন্য কোনও জন্মান্তরে জাগ্রত হবে না আর ? যদি হয়, আজ তাই যা কিছু এড়িয়ে গেছি, আড়ালে রেখেছি আমার নিজের মধ্যে, কবিতার ক্লান্ত শব্দে, বারবার ফিরিয়ে আনতে চাই । আজ আবার আমার ইচ্ছে হলো যাই, এই রঙ-বেরঙের শার্ট-জামা-জুতো, মাছ থেকে মাছের আঁশের মতো কৌশলে ছাড়াই ... যাই ... একটি নতুন নম্র বীজ হয়ে, বকুল অথবা চামেলীর ছদ্মবেশে এক্কেবারে শব্দহীন চলে যাই । নদীর পাশে একা // আবু হাসান শাহরিয়ার আমার জন্য দাঁড়িয়ে ছিল পথ পথের পাশে নদী নদীর পাশে নৌকাবা...